২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতের মধ্য দিয়ে ভুটানে ট্রানজিট নিয়ে আলোচনা হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভুটান সফরে ভারতের মধ্য দিয়ে ট্রানজিট নিয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বলেছেন, এ নিয়ে এবার চুক্তি হবে না। তবে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একটি চুক্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভুটান সফরে ভারতের মধ্য দিয়ে ট্রানজিট নিয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বলেছেন, এ নিয়ে এবার চুক্তি হবে না। তবে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একটি চুক্তি হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সকাল ১১টার দিকে ভুটানের পতাকাবাহী দ্রুক এয়ার এর একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। তিন দিনের সফর শেষে ৯ নভেম্বর তিনি দেশে ফিরবেন। সফরে শনিবার প্রধানমন্ত্রী শুধু ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলের সঙ্গে বৈঠক করবেন। এতে ভবিষ্যতে ট্রানজিট চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ২৮ সদস্যের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও ভুটান যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভারত আমাদের ট্রানজিট সুবিধা দিতে সম্মত হওয়ায় ভবিষ্যতে ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। "তবে এ সফরে আমরা ট্রানজিট চুক্তিতে সই করব না।" দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালে ভুটানের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তি হয়। তবে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ ইস্যুতে কোনও চুক্তি না হওয়ায় ২০ বছরেও ভুটান ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা প্রতিষ্ঠা পায়নি। বাংলাদেশ ও ভুটানকে একে অপরের ভূখণ্ডে পণ্য পৌঁছাতে ভারতের ৫০ কিলোমিটার এলাকা পাড়ি দিতে হয়। ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে ঢাকার কাছে ট্রানজিট সুবিধা চেয়ে আসছে। তবে ইস্যুটি স্পর্শকাতর হওয়ায় বাংলাদেশের কোনও সরকারই ভারতকে ওই সুবিধা দিতে পারেনি। প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা ভারতকে সড়কপথে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র বিরোধিতা করছে। এর মধ্যে নয়াদিল্লি গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে নেপাল ও ভুটানে যাওয়ার জন্য বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে সম্মত হয়। তবে ওই সুবিধা কাজে লাগাতে বাংলাদেশকে ভুটান ও নেপালের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করতে হবে। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সীমিত। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, ভুটান থেকে ঢাকা এক কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি করে, যার বেশিরভাগই ফল ও ফলজাত। আর রপ্তানি করে এক কোটি ডলারেরও কম মূল্যের পণ্য। দীপু মনি বলেন, "সফরে আমরা দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়াতে একটি চুক্তিতে স্বাক্ষর করব।" সফরে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতারা ভুটানের শীর্ষ বাণিজ্য সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাত লাখ অধিবাসীর দেশ ভুটানে ওষুধ রপ্তানি বাড়ানোর সম্ভাবনা খুঁজে বের করতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভুটানে সা