২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুৎফুজ্জামান বাবর আবার রিমান্ডে

২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরও চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরও চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক দফা জিজ্ঞাসাবাদের পর বাবরকে বুধবার ঢাকার হাকিম আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। (আরও তথ্যসহ) তদন্ত কর্মকর্তা ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলেও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী চারদিন সময় দেন। বাবরের আবেদনে তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতিও দিয়েছে আদালত। এর আগে এ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আদালতের অনুমতি নিয়ে গত শুক্রবার বাবরকে পাঁচ দিনের হেফাজতে নেয় সিআইডি। বাবরের বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তিনি ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস চালান। ফের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনাস্থলের খুব কাছেই অভিযুক্তের মন্ত্রণালয় হওয়া সত্ত্বেও তিনি সেদিন ঘটনাস্থল পরিদর্শনে যাননি। আহত-নিহতদের দেখতে যাননি। তাদের চিকিৎসার কোনো ব্যবস্থাও নেননি। এ মামলার ঘটনাসহ দেশের অন্যত্র অবৈধভাবে বিভিন্ন সময় আনা অস্ত্র, গ্রেনেড, গোলা বারুদ সরবরাহে বাবর যুক্ত রয়েছেন বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা আদালত নষ্ট করেছেন অভিযোগ করে এতে বলা হয়, তিনি এখনো মৌলবাদী জঙ্গিদের সঙ্গে যুক্ত থেকে তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেডের উৎস, গ্রেনেড সরবরাহ এবং ওই হামলা সম্পর্কে তাকে দীর্ঘদিন নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। রিমান্ড বাতিল করে জামিনের আবেদন দাখিল করা হলেও সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ অভিযুক্তের আইনজীবীরা বাবর অসুস্থ বলে রিমান্ড শুনানিটিই ৭ দিনের মূলতবি চান। সানাউল্লাহ মিয়া অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকীর উদ্দেশে বলেন, বাবরকে গত তারিখে একতরফা শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছিল। শুনানিতে তিনি বলেন, মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে রিমান্ডে নিয়ে বাবরকে নির্যাতন করা যাবে না বলে প্রতিশ্র"তি নিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বাংলাদেশে এই প্রথম কোন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে এভাবে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তার আইনজীবী। সানাউল্লাহ মিয়া বলেন, "এই দিন, দিন না, আরও দিন আছে, আল্লাহ সব জানেন, তিনি সব কিছুর বিচার করবেন।" রিমান্ড আবেদনের পক্ষে বক্তব্য রাখেন এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, "রিমান্ডের আদেশে এবং রিমান্ডে নিয়ে এর আগে জিজ্ঞাসাবাদে আইনের কোন অন্যথা ঘটেনি। বাবরকে রিমান্ডে নিয়ে বিরোধী দলের অপর নেতাদের এ মামলায় সম্পৃক্ত করা হবে- এ সব কথা ডাহা মিথ্যা।" "জাতিকে, রাষ্ট্রকে নেতৃত্ব শুন্য করার জন্য ২১ আগস্টে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা, সাংবাদিক আইনজীবীসহ শতাধিককে আহত করা হয়", বলেন তিনি। রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, বাবর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলার মনিটরিং সেলের প্রধান হওয়া সত্ত্বেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা গুরুত্বপূর্ণ মামলা বিবেচনা করে বিচারের জন্য পাঠাননি। বরং জজ মিয়া নাটক সাজিয়েছেন। বিচারক এ পর্যায়ে দ্রুত ৪ দিন রিমান্ড মঞ্জুর করে ফেলেন। বাবরের আইনজীবীদের আরজি অনুযায়ী. শুনানি শেষে বাবরের স্ত্রী ও আইনজীবীদের সঙ্গে বাবরকে এজলাসে কথা বলার অনুমতি দেন। এদিকে কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাইকোর্টে বাবরের দুটি রিট আবেদনের আদেশের তারিখ আগামী ১১ নভেম্বর ধার্য রয়েছে। ২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হন। ওই মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। অন্য মামলায় কারাগারে থাকা বাবরকে স