২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিবসহ ২২ কর্মকর্তা পদে রদবদল

পাঁচ অতিরিক্ত সচিব, ১৬ যুগ্ম-সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ অতিরিক্ত সচিব, ১৬ যুগ্ম-সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে এসব রদবদল করা হয়। অতিরিক্ত সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) খলিলুর রহমানকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান, জ্বালানি মন্ত্রণালয়ের সৈয়দ মনজুরুল ইসলামকে অর্থ বিভাগে, ওএসডি খন্দকার ইফতেখার হায়দারকে সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব, ওএসডি মশিউর রহমানকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক এবং ডিটিসিবি'র নির্বাহী পরিচালক আবু বক্কর মোঃ শাহজাহানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি স্বপন কুমার রায়কে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ওএসডি এবিএম ওমর ফারুক চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আব্দুর রাজ্জাককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, শওকত মোস্তফা ও শরিফুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক পরিমল চন্দ্র সাহাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনোয়ার হোসেন মুন্সীকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। ওএসডি জসিম উদ্দিন আহমেদকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, জাহাঙ্গীর মোল্লাকে বীমা অধিদপ্তরের নিয়ন্ত্রক, নজরুল ইসলামকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য, বেগম পরাগকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস, আশীষ কুমার সরকারকে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এবং নজরুল ইসলামকে বিজিডিইপি'র পরিচালক (হিসাব) পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে ওএসডি যুগ্ম-সচিব জিয়াউদ্দিন আহমেদকে ট্যারিফ কমিশনের সদস্য, শুধাংশু শেখর বিশ্বাসকে কর ন্যায়পালের কার্যালয়ের রেজিস্ট্রার ও গৌতম কুমার ঘোষকে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ওএসডি উপ-সচিব প্রাণেশ রঞ্জন সূত্রধরকে জাতীয় মহিলা পরিষদের অতিরিক্ত নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২১২৯ ঘ.