ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ সমমর্যাদার ১৩ বিচার বিভাগীয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয় বলে বুধবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তাদের মধ্যে পটুয়াখালীর অতিরিক্ত জেলা জজ এবিএম সাজেদুর রহমানকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) পদে পদায়ন করা হয়।
বগুড়ার অতিরিক্ত জেলা জজ গোলাম আহমেদ খলিলুর রহমানকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ, খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মুন্সীকে নড়াইলের অতিরিক্ত জেলা জজ এবং নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিককে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত জেলা জজ) মো. শাহেনুরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত জেলা জজ) পদে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলামকে প্রেষণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (যুগ্ম জেলা জজ), ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট মো. এহসানুল হককে পটুয়াখালীর যুগ্ম জেলা জজ, চট্টগ্রামের পটিয়ার যুগ্ম জেলা জজ মোহাম্মদ আলী হোসেনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা জজ) জিয়া উদ্দিন মাহমুদকে বগুড়ার যুগ্ম জেলা জজ, পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানকে শরীয়তপুরের যুগ্ম জেলা জজ, চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ চাঁদ মো. আবদুল আলিম আল-রাজীকে গাইবান্ধার যুগ্ম জেলা জজ, কুড়িগ্রামের যুগ্ম জেলা জজ মো. মোহসীনুল হককে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল করিমকে জয়পুরহাটের যুগ্ম জেলা জজ পদে বদলি করা হয়।
এছাড়া কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ আবু জাফর মো. কামরুজ্জামানকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) পদে নিয়োগ দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24