২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ১৪৪ ধারা জারি

ছাত্রলীগ ও ছাত্রদল একই সময়ে ও স্থানে সমাবেশ ডাকায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা চত্বর এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

পিরোজপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রদল একই সময়ে ও স্থানে সমাবেশ ডাকায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা চত্বর এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে শুরু হয়ে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ জারি করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউল্লাহ। মো. ওয়ালিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শহীদ জিয়া ডিগ্রী কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। "এ ঘটনার প্রতিবাদে উভয় পক্ষয়ই বুধবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। "সংঘর্ষ এড়াতে বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ জারি করা হয়।" সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৫ ঘ.