ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল (আংশিক) এবং উত্তরা (তৃতীয় পর্ব ) প্রকল্পে প্লট বরাদ্দে লটারির ড্র অুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দলের ব্যবস্থাপনায় কম্পিউটারাইজড পদ্ধতিতে বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লটারির ড্র হয়।
পূর্বাচলে সাংবাদিক ক্যাটাগরির ১১০টির প্লটের মধ্যে ৫৫টি বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে তিন কাঠার জন্য ১০৯ জন আবেদনকারীর মধ্যে ২০টি, পাঁচ কাঠার ২০৯ জন আবেদনকারীর মধ্যে ২৫টি, সাড়ে সাত কাঠার ৩২ জনের মধ্যে সাতটি এবং ১০ কাঠার ৩০ জনের মধ্যে তিনটি প্লট বরাদ্দ দেওয়া হয়।
উত্তরা (তৃতীয় পর্ব) প্রকল্পে সাংবাদিকদের জন্য মোট প্লট বরাদ্দ ছিল ১২টি। এর মধ্যে পাঁচটি প্লট বরাদ্দের জন্য লটারি হয়।
এতে তিন কাঠার তিনটি প্লটের জন্য মোট ৪৬টি নির্ভুল আবেদন জমা পড়ে। ৪০টি ত্র"টিপূর্ণ আবেদন বাতিল হয়। পঁাঁচ কাঠার দুটি প্লটের জন্য ২০৩টি আবেদনের মধ্যে ১১৭টি নির্ভুল আবেদন বিবেচনা করা হয়, বাকী ৮৬টি বাতিল হয়।
দুই প্রকল্পের বাকী প্লটগুলো জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
এছাড়া উত্তরা প্রকল্পে বিচারপতি, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও সাংবাদিকসহ অন্যান্য ক্যাটাগরিভুক্ত আইনজীবী এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তিদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও সমমর্যাদার ব্যক্তিদের মধ্যে নির্ভুল আবেদনকারীদের সবাইকে প্লট দেওয়া হবে বলে জানান মান্নান খান।
"এতে কোনো লটারি করা হবে না।"
তিনি বলেন, "তবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা-কর্মচারি এবং সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে প্লট বরাদ্দের ক্ষেত্রে চাকরির জ্যেষ্ঠতা এবং বেতন-কাঠামো পর্যালোচনা করা হবে।"
যারা লটারিতে প্লট পাননি তাদের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই ফেরত দেওয়া হবে বলে জানান মান্নান খান।
প্লটের জন্য আবেদনকারীদের ব্যাংকে রাখা টাকার সুদ দেওয়া হবে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান আইন অনুযায়ী সুদের এ টাকা সাধারণের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।"
"তবে এটা দেওয়া উচিত। ভবিষ্যতে সরকার এ ব্যাপারে আইন সংশোধন করার উদ্যোগ নেবে " বলেন তিনি।
উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে মুক্তিযোদ্ধাদের ২৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
এতে তিন কাঠার জন্য ৩৪০ জন আবেদনকারীর মধ্যে ১৯টি প্লট দেওয়া হয়। ত্র"টিপূর্ণ আবেদন জমা পড়ে ১৪৬টি।
পাঁচ কাঠার ৭২৬ জন আবেদকারীর মধ্যে দেওয়া হয়েছে নয়টি। ত্র"টিপূর্ণ আবেদন জমা পড়ে ৩১৯টি।
একই প্রকল্পে শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয় ১৬টি। এর মধ্যে তিন কাঠার ১১টি ও পাঁচ কাঠার পাঁচটি।
তিন কাঠার জন্য আবেদনকারীদের মধ্যে ৪৭টি নির্ভুল ও আটটি ত্র"টিপূর্ণ আবেদন জমা পড়ে । এ প্রকল্পে পাঁচ কাঠার জন্য ৮৯টি নির্ভুল ও ৩৫টি ত্র"টিপূর্ণ আবেদন পাওয়া যায়।
বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয় ৫৭টি।
এর মধ্যে তিন কাঠার ৩৯টি প্লটের বিপরীতে এক হাজার ৩০৯টি নির্ভুল আবেদন বিবেচনা করা হয়। ২০৩টি বাতিল করা হয়। একই ক্যাটাগরির ১৮টি পাঁচ কাঠার প্লটের জন্য নির্ভুল আবেদন ছিল চার হাজার ৭৯৪টি। বাতিল হয় ৭৬৮টি আবেদন।
উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে ব্যবসায়ী ও শিল্পপতি ক্যাটাগরির জন্য নির্ধারিত প্লট ছিল ৫৫টি।
এর মধ্যে তিন কাঠার ৩১টি প্লটের জন্য দুই হাজার ৫৬৮টি আবেদন বিবেচনা করা হয়। বাতিল হয় ৬৩৪টি আবেদন। একই ক্যাটাগরির ১৪টি পাঁচ কাঠার প্লটের জন্য ছয় হাজার ৫৯৮টি আবেদন বিবেচনা করা হয়। বাকী দুই হাজার ২৬৮টি আবেদন বাতিল হয়।
বেসরকারি চাকরিজীবীদের জন্য মোট প্লট বরাদ্দ ছিল ৫৭টি।
এর মধ্যে তিন কাঠার ৩৯টি এবং পাঁচ কাঠার ১৮টি প্লট। তিন কাঠার প্লটের জন্য আবেদনকারীদের মধ্যে তিন হাজার ৫৬১টি নির্ভুল ও ৭২১টি আবেদন ত্র"টিপূর্ণ ছিল।
একই ক্যাটাগরির পাঁচ কাঠার প্লটের জন্য পাঁচ হাজার ১৫৫টি নির্ভুল আবেদন বিবেচনা করা হয়। বাকী এক হাজার ৬৫৫টি আবেদন বাতিল হয়।
অন্যান্য ক্যাটাগরিভুক্ত আইনজীবীদের জন্য মোট ১০টি প্লট বরাদ্দ ছিল।
এর মধ্যে তিন কাঠার সাতটি প্লট ১৩১ জন আইনজীবীর মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এতে ত্র"টিপূর্ণ আবেদন ছিল ২২টি। একই ক্যাটাগরির পাঁচ কাঠার তিনটি প্লট ২৯৫ জনের মধ্যে লটারির মাধ্যমে দেওয়া হয়। এতে বাতিলকৃত আবেদনের সংখ্যা ছিল ৩৯টি।
উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে তিন কাঠা ও পাঁচ কাঠার দুটি ক্যাটাগরিতে প্লট বরাদ্দের পাওয়ার জন্য মোট ৪৯ হাজার ৮৩৫টি আবেদন পড়ে। এর মধ্যে মোট ৪১ হাজার ৫০টি আবেদন সঠিক বলে বিবেচিত হয়। বাকী আট হাজার ৭৮৫টি আবেদন বাতিল হয়।
তিন কাঠার জন্য মোট বৈধ আবেদন জমা পড়ে ১১ হাজার ৯২৪টি এবং বাতিল হয়েছে দুই হাজার ৪৮৬টি। পাঁচ কাঠার প্লটের জন্য জমা হওয়া আবেদনের মধ্যে বৈধ আবেদন জমা পড়ে ২৭ হাজার ৬৬২টি এবং বাতিল হয় ছয় হাজার ৩০৯টি।
লটারির ড্র অনুষ্ঠানে পূর্ত সচিব মোহাম্মদ মহবুব উর রহমান এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদাসহ রাজউকের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮০০ ঘ.
bdnews24