মাদারীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
যাত্রীবাহী একটি নসিমন খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি এম এ জলিল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরভদ্রাসন এলাকায় সকাল ১০টায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাকিব (১০) নামে এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়।"
রাকিবের বাবার নাম নান্নু বেপারী।
আহতদের মধ্যে নসিমন চালক আব্দুর রহিমের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
আহত অপর দুজন কাঞ্চন বেপারি ও নান্নু বেপারী শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, চালক বাদে হতাহতরা সবাই এক পরিবারের সদস্য।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24