ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ই-হেলথ বা টেলিমেডিসিন পদ্ধতি চালু করতে আগামী জুনের মধ্যেই প্রত্যেক জেলা, উপজেলা ও বড় বড় সরকারি হাসপাতালগুলোতে ওয়েব ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, "এগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীদের জন্য বিশেষ সেবা দেওয়া সম্ভব হবে।"
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে আ ফ ম রুহুল হক আরও বলেন, "এ পর্যন্ত ৬৪ জেলার সিভিল সার্জনকে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে। তাদের অনেকেই সংযুক্ত জেলা হাসপাতালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টেলিমেডিসিন কার্যক্রম দিতে শুরু করেছেন।"
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে কমিউনিটি হাসপাতালগুলোতে ওয়েবক্যাম সম্বলিত নেট পিসি বা মিনি ল্যাপটপ দেওয়া হবে। এ ছাড়াও প্রত্যেকটি জেলা ও উপজেলা হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। এই মোবাইল ফোন নম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া আছে। এসব মোবাইলে ফোনে কল করে স্থানীয় জনগণ দিবা-রাত্রি যে কোনো সময় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, "প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগামী পাঁচ বছরে ১৩ হাজার পাঁচশ' কমিউনিটি ক্লিনিকের জন্য সমসংখ্যক সিএইচসিপি নিয়োগ করা হবে। প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হলে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।
ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সোয়াইন ফ্লু'র প্রতিষেধক ওষুধ ২৯ লাখ ওসেলটামিভির ক্যাপসুল মজুদ রয়েছে। এরমধ্যে ১০ লাখ কেন্দ্রিয়ভাবে মজুদ রেখে ১৯ লাখ ক্যাপসুল দেশের জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে।
ওসেলটামিভির ক্যাপসুল দেশেই তৈরি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "স
bdnews24