২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ পালন করতে যাওয়া চার বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া চার বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মক্কা, মদীনা ও জেদ্দায় তারা মারা গেছেন বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন হজ অফিসার বজলুল হক বিশ্বাস ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সৌদি আরবে হজ পালন করতে যাওয়া চার বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মক্কা, মদীনা ও জেদ্দায় তারা মারা গেছেন বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন হজ অফিসার বজলুল হক বিশ্বাস । তিনি বলেন, "দুজন নারীসহ চারজনই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে জেদ্দায় একজন, মদীনায় একজন ও মক্কায় দুজন মারা গেছেন।" হজ অফিসের ওয়েবসাইট থেকে জানা যায়, রোববার মক্কার আল নুর হাসপাতালে মারা গেছেন মাদারীপুরের রাজৈরের আলেয়া বেগম (পাসপোর্ট নম্বর সি ১৪৬৮৬৬৭)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় ইদগাহ ট্রাভেলসের মাধ্যমে হজ করতে গিয়েছিলেন। রোববার মদীনার আল-আনসার হাসপাতালে মারা গেছেন সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মো. সিকান্দার আলী (পাসপোর্ট নম্বর সি ১০৮৮৬০১)। শনিবার মক্কার কিং ফয়সাল জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ঢাকার লালবাগের মোছা. মোঘল আহসান (পাসপোর্ট নম্বর সি ১৬৬৯৫৬১)। ২২ অক্টোবর জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে মারা গেছেন বগুড়ার মো. ওসিমউদ্দিন শাহ। ৩০ অক্টোবর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বজলুল হক বিশ্বাস জানান, বাকীদের সবার দাফনও সৌদি আরবেই সম্পন্ন হবে। বাংলাদেশী হজযাত্রীরা গত ২১ অক্টোবর থেকে সৌদি আরবে যেতে শুরু করেছেন। এবার বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৬৩৪ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯০৫ঘ.