২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ প্রত্যাহার, ঢাকা-ভৈরব ট্রেন চলছে

অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ঢাকা-ভৈরব রেলপথে রোববার দুপুর ১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। প্রস্তাবিত ভৈরব জেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় কয়েশ' মানুষ মানিকখালী রেলস্টেশন অবরোধ করলে রোববার সকাল ৭টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ঢাকা-ভৈরব রেলপথে রোববার দুপুর ১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। প্রস্তাবিত ভৈরব জেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় কয়েশ' মানুষ মানিকখালী রেলস্টেশন অবরোধ করলে রোববার সকাল ৭টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের মুখে মানিকখালী ও কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে চারটি ট্রেন। প্রায় ছয় ঘণ্টা আটকে থাকার পর ট্রেনগুলো দুপুর ১টায় স্টেশন ছেড়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার আখতারুজ্জামান। তিনি জানান, অবরোধের কারণে মানিকখালী রেল স্টেশনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগার সিন্দুর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন আটকা পড়ে। এ ছাড়া মানিকখালী স্টেশন অবরোধের কারণে কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে ভৈরবগামী ঈসাখাঁ এক্সপ্রেস ও নীলগঞ্জ স্টেশনে চট্টগ্রাম মেইল। স