গোলাম মর্তুজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চড়া সুদে পাঁচশ' টাকা ধার নিয়ে কাজ করতে দলবেঁধে কুমিল্লা যাচ্ছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর কিশোর মো. রফিকুল (১৪)। বাস বদল করতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে নামা। সেখানেই শুক্রবার ভোরে কথা হয় তার সঙ্গে।
মধ্য কার্তিকে উত্তরের জনপদে এখন কাজ নেই। কর্মহীন শ' শ' মানুষ প্রতিদিনই কাজের সন্ধানে বৃহত্তর রংপুর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় আসছে।
তাদেরই একজন রফিকুল। হলুদ গামছায় মুখ প্যাচানো। হাতে চটের ব্যাগে কাপড়-চোপড়। ৫০ টাকা ভাড়ায় মোল
bdnews24