দিনাজপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ সড়কের আজাদ মোড়ে রেজাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
রেজাকে প্রথমে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, "হামলাকারী ৪/৫ জনের নাম আমরা পেয়েছি। তারা সকলেই যুবলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।"
তবে পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কারো নামও জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24