২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ববোধ থেকে জনসেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করার জন্য তৃণমূল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ডিজিটাল বাংলাদেশ ও ই-গর্ভন্যান্স বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করার জন্য তৃণমূল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ডিজিটাল বাংলাদেশ ও ই-গর্ভন্যান্স বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, "প্রশাসনের লক্ষ্য জনগণের সেবা করা। এ লক্ষ্যে আন্তরিক হতে হবে। "আমরা দুর্নীতি ও সন্ত্রাসের কথা শুনতে চাই না। আমরা দেশের মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উপজেলায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আপনাদের মিলেমিশে কাজ করতে হবে।" জনগণের কাছে যে ওয়াদা করা হয়েছে, তা কার্যকরের ওপর সরকারের সফলতা নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এই সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। জনগণ যেনো অনুভব করতে পারে, সরকার জনগণের সেবক।" জলবায়ুর পরিবর্তনের প্রভাবকে 'সামনে মহাবিপদ' হিসেবে আখ্যায়িত করে হাসিনা বলেন, "জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই। উন্নত দেশগুলোর জন্য আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।" ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কালক্ষেপন না করে দ্রুত উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার যে অঙ্গীকার আওয়ামী লীগ করেছে, সে সম্পর্কে জনগণের মধ্যে কিছুটা 'ভুল ধারণা' রয়েছে উল্লেখ করে হাসিনা বলেন, "ডিজিটাল বাংলাদেশ মানে শুধু সর্বত্র কম্পিউটারের ব্যবহার নয়। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে