টঙ্গি (গাজিপুর), অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অদূরে টঙ্গিতে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষের কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার দুপুর ১টার সময় ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।
সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে। পুলিশ বলছে, তাদের একজন সহকর্মী নিখোঁজ রয়েছেন।
বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সকাল থেকে কয়েক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজিপুর প্রতিনিধি জানান, শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন দেয়। শ্রমিকদের ছাত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। পুলিশ গুলি ছুড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শ্রমিকদের রাস্তা থেকে হটিয়ে দেওয়ার দুপুর ১টা থেকে সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে গাড়ির সংখ্যা অন্য সময়ের চেয়ে বেশ কম দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।
স্থানীয়রা পুলিশসহ চারজনের নিহত হওয়ার খবর জানালেও কোনও লাশ দেখা যায়নি।
গাজিপুরের পুলিশ সুপার মাহফুজুল হক নূরুজ্জামান সকাল ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুইজন মহিলা কনস্টেবলকে পাচ্ছি না। তবে তাদের কী অবস্থা, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।"
তবে পরে একজনের সন্ধান পাওয়া যায় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, দুপুর ১টা পর্যন্ত আহত ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর অধিকাংশই শ্রমিক। অন্যরা দোকানি ও রিকশাচালক। তারা সবাই গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন
bdnews24