নওগাঁ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মান্দা উপজেলার চেরাগপুর গ্রামে সন্তানের সামনে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)।
বৃহস্পতিবার রাতে তিন ধর্ষক ওই গৃহবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে ফেলে। পরে তারা হাত-পা বেঁধে নির্যাতন করে ওই গৃহবধূকে।
এই ঘটনায় শুক্রবার পুলিশ আবেদ আলী নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, চেরাগপুর গ্রামের ওই গৃহবধূর স্বামী চট্টগ্রামে রিকশা চালান। বৃহস্পতিবার রাতে তিনি দুই সন্তান এবং ছোট দুই চাচাত ভাই-বোন নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে গ্রামের আমিনুল ইসলাম (২৭), আকবর আলী (২৮) ও নিয়ামতপুর উপজেলার রাজাপুর গ্রামের আবেদ আলী (৩০) জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাদের সবাইকে মুখে জিম্মি করে ফেলে।
মান্দা থানার ওসির দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, অপর দ্জুনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24