২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার

সাভারের বাড়ইপাড়া এলাকা থেকে শুক্রবার দুপুরে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুন নাহার (৪৫) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফজল আলীর স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

সাভার, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বাড়ইপাড়া এলাকা থেকে শুক্রবার দুপুরে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুন নাহার (৪৫) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফজল আলীর স্ত্রী। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, ফজল আলী বেকার ও মাদকাসক্ত। বৃহস্পতিবার রাতে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে তাকে ধারাল বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ফজল আলী। তিনি জানান, বাড়ইপাড়া এলাকায় ফজল আলী স্ত্রীসহ ভাড়া বাড়িতে থাকতেন। কামরুন নাহার অন্যের বাড়িতে কাজ করতেন। এসআই মিজান জানান, এই ঘটনায় কামরুন নাহারের ভাই দুলাল মিয়া আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। ফজল আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৫ ঘ.