২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহনাজ আরও ৪ দিনের পুলিশ হেফাজতে

সাংসদ ফজলে নূর তাপসের মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদকে আরও চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদকে আরও চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক এ আদেশ দেন। (বিস্তারিত) প্রথম দফা জিজ্ঞাসাবাদ শেষে মেহনাজকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন সময় চেয়ে আবেদন করে পুলিশ। এদিকে রিমাণ্ড বাতিল করে মেহনাজকে জামিন দেওয়ার জন্য আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, হেলাল উদ্দিন আহমেদ ও কাজী শফিকুর রহমান। জামিন আবেদনের শুনানিতে তারা বলেন, দুগ্ধপোষ্য একটি শিশুকে সঙ্গে নিয়ে এ অভিযুক্তকে রিমাণ্ডে পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। এর আগে রিমাণ্ডে নিয়ে তার কাছ থেকে এ মামলা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্যই পায়নি তদন্ত কর্মকর্তা। পুলিশ হেফাজতে নেওয়ার এ আবেদনটি মেহনাজকে হয়রানি করার জন্যই করা হয়েছে। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া যেতে পারে, কিন্তু রিমান্ডে নিয়ে নয়। এদিকে মেহনাজের দুগ্ধপোষ্য শিশুর কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুমুল হৈচৈ ও চিৎকার করে এর প্রতিবাদ জানান। তারা বলেন, ১৯৭৫ সালে ব্যারিস্টার তাপস ও বঙ্গবন্ধু পুত্র রাসেল শিশু ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তাপস খাটের নীচে লুকিয়ে ছিলো। তখন শিশু বিষয়টি হত্যাকারীদের মাথায় আসেনি। মেহনাজ তো এক হত্যাকারীরই কন্যা। তাপসের উপর বোমা হামলার ঘটনায় মেহনাজের সম্পৃক্ততা রয়েছে। এর প্রতিবাদে মেহনাজের আইনজীবীরা বলেন, কয়েকমাস আসে সিজারিয়ানের মাধ্যমে মেহনাজের শিশুর জন্ম হয়েছে। মেহনাজ এখনও অসুস্থ। রিমাণ্ডে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তার শিশু মায়ের দুধ পাচ্ছেনা। তীব্র বাদানুবাদের মধ্যেই মহানগর হাকিম মেহনাজকে চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে মেহনাজের শিশুটির বিষয়ে তদন্ত কর্মকর্তাকে নজর রাখারও নির্দেশ দেওয়া হয়। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার আকবর হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, "তাপস হত্যা প্রচেষ্টায় জড়িত অন্যান্য আসামির সঙ্গে মেহনাজের যোগসাজশ রয়েছে বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া '৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। "এ মামলার তথ্য প্রমাণ যাচাই বাছাই, অপর আসামিদের গ্রেপ্তার, ঘটনার সঠিক রহস্য উদঘাটনের জন্য আরও ১০দিন পুলিশ হেফাজত প্রয়োজন।" গত ২৪ অক্টোবর মেহনাজকে গ্রেপ্তার করা হয়। ওইদিন আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম তানিয়া কামাল পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। স