২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন নিয়ে দুর্নীতির অভিযোগ এলেই ব্যবস্থা: রাজ্জাক

চারদলীয় জোট সরকারের সময় যেসব সাংসদ ত্রাণের ঢেউটিন নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের সময় যেসব সাংসদ ত্রাণের ঢেউটিন নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ঝিনাইদহ-২ আসনের সাংসদ সফিকুল ইসলাম সম্পূরক প্রশ্নে জানতে চান- তার আসনের সাবেক সাংসদ মশিউর রহমান ঢেউটিন নিয়ে যে লুটতরাজ করেছেন এজন্য সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা। জবাবে আব্দুর রাজ্জাক বলেন, "মশিউর রহমান দু'হাজার বান্ডিল ঢেউটিন পেয়েছিলেন। আমিও ওই সংসদে ছিলাম। কিন্তু, আমরা কোনো টিন পাইনি। আমাদের প্রমাণ নেই- তিনি ঢেউটিন নিয়ে দুর্নীতি করেছেন। কিন্তু, এখনো অনেক সময় আছে। কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/পিসি/এমএইচসি/এএল/এসএইচ/১৯৫৭ ঘ.