ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দায়ের করা মানহানির মামলায় দৈনিক 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি হয়েছে।
সেইসঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছ আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়।
বাকি তিনজন হলেন, পত্রিকাটির প্রকাশক মোহাম্মদ হাসমত আলী, প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদ ও প্রতিবেদক অলিউল্লাহ নোমান।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিটিআরসি'র লিগ্যাল এবং লাইসেন্সিং বিভাগের উপ-পরিচালক তারেক হাসান সিদ্দিকী এ মামলা করেন।
দুপুরে মহানগর হাকিম এএম জুলফিকার হায়াত বাদির জবানবন্দি গ্রহণ শেষে বিকেলে এ আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, এ পত্রিকায় গত ২ ও ৩ অক্টোবর 'ভারতীয় কব্জায় বিটিআরসি', 'বিটিআরসিতে ভারতীয় নাগরিক নিয়োগে বিশিষ্ট জনের উদ্বেগঃ রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিতে পড়বে' শিরোনামে প্রতিবেদন এবং ৮ অক্টোবর একই বিষয় নিয়ে কার্টুন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন ও কার্টুনে বাদির প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সুনামসহ বর্তমান সরকারের ভাবমূর্তি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ
bdnews24