২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দফা দাবি না মানলে নৌপথে ধর্মঘট

২২ দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে ৭ নভেম্বর মধ্যরাত থেকে সারা দেশে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে ৭ নভেম্বর মধ্যরাত থেকে সারা দেশে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নৌশ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে, তাদের বেতন স্কেল ঘোষণা ও নৌপথে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বলেন, "২২ দফা দাবি বাস্তবায়ন করা না হলে ৭ নভেম্বর মধ্যরাত থেকে সারা দেশের নৌপথগুলোতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে।" এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল। নৌশ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে- মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, মাস্টার ড্রাইভারদের মেয়াদীকরণ বাতিল, মেরিন কোর্টে হয়রানি বন্ধ, নাব্যতা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসএইচ/১৭৩৫ ঘ.