ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সময় যিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই লুৎফুজ্জামান বাবরকে এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ জন্য পাঁচ দিন সময় দিয়েছে আদালত।
পুলিশের আবেদনে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক বুধবার এ আদেশ দেন।
মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে সম্পৃক্ততার বিষয়ে বাবরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ এজন্য আদালতের কাছে ১০ দিন সময় চেয়েছিলেন। তবে পেয়েছেন পাঁচ দিন।
আদালতে বাবরের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ আলম রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।
শুনানির পর বাবরের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, এক তরফাভাবে এ রিমান্ডের আদেশ দিয়ে হাকিম বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ
bdnews24