২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সফিক উদ্দীন আজাদ মঙ্গলবার এ রায় দেন। আসামিরা হলেন- সদর উপজেলার বড়খামার গ্রামের ইনতাজ বদ্দী, তার ভাই কাসেম বদ্দী, শহরের কুখরালি এলাকার আলী হোসেন এবং গোবিন্দপুর গ্রামের আরশাদ আলী। মামলার নথি থেকে জানা যায়, বড়খামার গ্রামের ইনতাজ বদ্দীর সঙ্গে প্রতিবেশী নিয়ামুদ্দীন বদ্দীর জমিজমা নিয়ে মামলা চলছিল। এর জের ধরে ইনতাজ বদ্দী ২০০২ সালের ১৪ মে রাত ১০টার দিকে মীমাংশার কথা বলে নিয়ামুদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে তাকে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন ২০০২ সালের ১১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে এ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়। চার আসামি বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.