২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জাল টাকার নোটসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে মঙ্গলবার সকালে এক যুবককে জাল টাকার নোটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম জাকির শেখ (৩০)। তিনি যাত্রাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে মঙ্গলবার সকালে এক যুবককে জাল টাকার নোটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম জাকির শেখ (৩০)। তিনি যাত্রাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, যাত্রাপুর গ্রামের বাড়িতে মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর একটি দল । তার স্বীকারোক্তি অনুয়ায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে একশ' টাকার ১০টি এবং ৫'শ টাকার ২টি জাল নোটসহ মোট দুই হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয় বলে তিনি জানান। ওসি জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বাগেরহাট সদর থানায় জাকিরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২২০ ঘ.