কিশোরগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ভৈরব জেলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাকে অন্তভুক্ত করা না হয় সে দাবিতে উপজেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
নিকলী নাগরিক ঐক্য পরিষদের আহ্বানে মঙ্গলবার ভোর ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ভৈরব জেলার সঙ্গে উপজেলার সংযুক্তি প্রস্তাব নাকচ করে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। তারা উপজেলার অন্তত ৫০টি স্থানে সড়কে আগুন জ্বেলে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের কুশপুত্তলিকা স্থাপন করা হয়।
অবরোধের কারণে নিকলী-সদর উপজেলা এবং নিকলী-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া উপজেলার শিংপুর ও ছাতিরচর এলাকায় জনতা ঘোড়াউতরা নদীতে অবরোধ সৃষ্টি করে। এতে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া রুটে বন্ধ থাকে সব ধরনের নৌযান চলাচল।
দুপুর ১২টার দিকে হাজার হাজার মানুষ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে। তারা ইউএনও'র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নিকলীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, কোনো অবস্থাতেই নিকলীকে প্রস্তাবিত ভৈরব জেলার সঙ্গে সংযুক্ত হতে দেবে না উপজেলাবাসী।
স
bdnews24