২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে খেলার মাঠের দখল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

ফুটবল খেলার মাঠের দখল নিয়ে সিরাজগঞ্জের সদর উপজেলায় মঙ্গলবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল খেলার মাঠের দখল নিয়ে সিরাজগঞ্জের সদর উপজেলায় মঙ্গলবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন জেলা অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের স্কুল মাঠে সোমবার বিকেলে ওই গ্রামের কয়েকটি কিশোর ফুটবল খেলছিল। একই সময় পার্শ্ববর্তী তেলকুপি নতুনপাড়া গ্রামের একদল কিশোর খেলার জন্য মাঠ দাবি করে। এনিয়ে দু'পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি মীমাংশার আশ্বাস দিলে উভয় দলই যার যার বাড়ি ফিরে যায়। কিন্তু মঙ্গলবার সকাল ১০টার দিকে তেলকুপি নতুনপাড়া গ্রামের সোহেল ও জুয়েলের নেতৃত্বে কিছু লোক দা, রড, রামদা, লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে ধীতপুর আলাল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.