২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ চিনি ব্যবসায়ীর জামিন স্থগিত

অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যশোরের অভয়নগরের ১৪ ব্যবসায়ীর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যশোরের অভয়নগরের ১৪ ব্যবসায়ীর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ওই ব্যবসায়ীদের গত ৬ অক্টোবর হাইকোর্ট জামিন দিলেও সরকারের আবেদনে আপিল চেম্বার বিচারপতি পরদিন তা স্থগিত করেন। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার স্থগিতের আদেশ বহাল রাখার পাশাপাশি এ মামলায় ব্যবসায়ীদের করা জামিন আবেদেনের ওপর হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছে। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। ব্যবসায়ীদের পক্ষে ছিলেন বিচারপতি টি এইচ খান ও ড. এম জহির। চিনি মজুদের অভিযোগে গত ১ অক্টোবর অভয়নগর থানায় দুটি মামলা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন- হাফিজুর রহমান, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধুসূদন সাহা, অলক কুমার কুন্ডু, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, আব্দুল ওদুদ, রাজু আহমেদ, মো. আমিন ও চিত্তরঞ্জন কুন্ডু। একটি মামলায় ৩ হাজার ৯১০ বস্তা এবং অপর মামলায় ৬৭ হাজার ১০০ বস্তা চিনি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৫১৫ ঘ.