২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

সাবেক বিএনপি সাংসদ সালাউদ্দিন আহমেদের বিদেশ যাওয়ায় বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । সালাউদ্দিনের রিট আবেদনে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ সালাউদ্দিন আহমেদের বিদেশ যাওয়ায় বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । সালাউদ্দিনের রিট আবেদনে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদেশের পর সালাউদ্দিনের কৌঁসুলি মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাউদ্দিন আহমেদ আগামী ১৯ নভেম্বর হজে যাবেন। বিদেশ যেতে বাধা দেওয়ার সরকারের তালিকায় সালাউদ্দিনের নাম থাকায় তিনি রিট করেন।" আদালতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। সালাউদ্দিন ঢাকার ডেমরা আসনের সাবেক সাংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪১০ ঘ.