ফরিদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল সড়কে মঙ্গলবার বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
সকালে তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোতা মিয়া।
নিহতের নাম জাকির মোল্লা (৩৫)।
পুলিশ কর্মকর্তা তোতা বলেন, ফরিদপুর থেকে গোপালগঞ্জগামী প্যারাগন পরিবহনের একটি বাসের চাপায় জাকির ঘটনাস্থলেই মারা যান।
জাকিরের বাড়ি পুকুরিয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24