ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সমঝোতার পর চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক ফেডারেশনের মঙ্গলবার ডাকা আট ঘন্টা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে সংগঠনটি।
সোমবার নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান সঙ্গে বৈঠকের পর সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এ কথা জানান।
তিনি বলেন, "সরকারের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ডক শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল ও ডক শ্রমিক পরিচালনা বোর্ড আবারও চালুর দাবিতে রোববার ডক বন্দর শ্রমিক ফেডারেশন আট ঘণ্টা কর্মবিরতির ডাক দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/১৩৪৭ঘ.
bdnews24