খাগড়াছড়ি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে রোববার সকাল থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ।
সকাল ১০টা থেকে জেলার আট উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা পরিষদ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট শুরু করেন। বিকেল ৪টায় কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
অবস্থান ধর্মঘটের সময় পরিষদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
অবস্থান ধর্মঘট চলাকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাপস ত্রিপুরা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, মহালছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি তপন কান্তি দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দ্র শেখ দাস প্রমুখ।
শনিবার শহরের চন্দনপতি কমিউনিটি সেন্টারে দলের এক জরুরি বর্ধিত সভায় অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অবিলম্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, উন্নয়ন কাজ ও নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা, ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য লুটপাটের তদন্ত, পরিষদ কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের মাস্টার রোলে বিভিন্ন পদে নিয়োগ বাতিল এবং বিভিন্ন পুকুরের ইজারা ও প্ল
bdnews24