২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে উদ্ধার গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে

রাঙামাটিতে উদ্ধার করা গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার দুপুরে শহরের স্টেডিয়ামে গর্ত খুঁড়ে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটান সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

রাঙামাটি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে উদ্ধার করা গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার দুপুরে শহরের স্টেডিয়ামে গর্ত খুঁড়ে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটান সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা। শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে শহরের রাজবাড়ী এলাকার স্টেডিয়াম গ্যালারিতে জনসংহতি সমিতির কাপ্তাই উপজেলা শাখার নেতা জন চাকমা, ববি মারমা ও পাভেল চাকমাকে লক্ষ্য করে কে বা কারা গ্রেনেডটি নিক্ষেপ করে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় তারা বেঁচে যান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাঙামাটির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাঙামাটি স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে গর্ত খুঁড়ে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়। এএসআই ইয়াসমিন জানান, গ্রেনেডটি কারা নিক্ষেপ করেছে তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। শহরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৬ ঘ.