২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে

সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় শনিবার দুপুরে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

সুনামগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় শনিবার দুপুরে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে পূর্ব তেঘরিয়া এলাকার লাইলী বেগমের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকার লোকজনকে নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৩ ঘ.