রাঙামাটি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির দুর্গম উপজেলা বরকলে বৃহস্পতিবার বিবদমান দু'পক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
বরকল থানার উপ-পরিদর্শক খায়রুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ এবং ৩ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ৩ নং আইমাছড়া ইউনিয়নের সাকরাছড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দু'গ্র"পের মধ্যে প্রায় আধঘন্টা গোলাগুলি হয়। এ সময় কমপক্ষে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলিবিনিময় হয়।
খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে বরকল থানা পুলিশ ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছড়ার ঝিরি থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ কর্মকর্তা খায়রুল বাসার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১৫০ঘ.
bdnews24