২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে মিছিল-সমাবেশ-মানববন্ধন

কিশোরগঞ্জ জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। একই দাবিতে জেলা শহরের পুরানথানা এলাকায় নাগরিক কমিটি ও গাইটাল এলাকায় রিকশা শ্রমিকদের ব্যানারে আলাদা দু'টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। একই দাবিতে জেলা শহরের পুরানথানা এলাকায় নাগরিক কমিটি ও গাইটাল এলাকায় রিকশা শ্রমিকদের ব্যানারে আলাদা দু'টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, সাবেক সভাপতি মোহাম্মদ আলী ভূূইয়া, এমএ আফজল ও এম রশীদ এবং সাধরণ সম্পাদক শহীদুল আলম। বক্তারা প্রস্তাবিত ভৈরব জেলা বাস্তবায়ন প্রক্রিয়ার বিরোধিতা করে কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলনের হুমকি দেন। কর্মসূচিতে সাধারণ আইনজীবী, আইনজীবীদের সহকারী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষও অংশ নেয়। স