ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসকে লক্ষ্য করে চালানো বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বঙ্গবন্ধু হত্যা মামলার প্যানেল আইনজীবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর বুধবার রাতে মতিঝিলে বোমা হামলা হয়। এতে তিনি সামান্য আহত হন।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
সুপ্রিম কোর্টের হলরুমে আয়োজিত এ সভায় সংগঠনটির সাবেক সভাপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "তাপসের ওপর হামলা প্রমাণ করে
bdnews24