নাটোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে বড়াইগ্রাম উপজেলায় বুধবার রাতে ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটককৃতরা হলেন- জিয়াউল হক (৩৫) ও আব্দুল মান্নান (৩৮)।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা উপজেলার আহম্মদপুর বাজারে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাবের উপ-পরিদর্শক আজাদুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
এসআই নুরুজ্জামান জানান, আটককৃতদের বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২২১০ ঘ.
bdnews24