২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়া আরও বাংলাদেশি শ্রমিক নেবে

দ্রুত অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে থাকায় দক্ষিণ কোরিয়া আগামী বছর থেকে আরও বাংলাদেশি শ্রমিক নেবে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সউলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সৈয়দ নাসির এরশাদ এ কথা জানান।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে থাকায় দক্ষিণ কোরিয়া আগামী বছর থেকে আরও বাংলাদেশি শ্রমিক নেবে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সউলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সৈয়দ নাসির এরশাদ এ কথা জানান। (আরও তথ্যসহ) তিনি বলেন, কিছু শ্রমিক যখন-তখন কর্মক্ষেত্র পরিবর্তন করায় কোরিয়ায় বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি 'কিছুটা' ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত লেবার অ্যাটাশেদের জন্য আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, "বিশ্বমন্দায় কোরিয়া ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ফলে বছরে দেশটির বিদেশি শ্রমিকের চাহিদা পূর্ববর্তী ৪২ হাজার থেকে কমে ১৭ হাজারে এসে পৌঁছেছে। "তবে অর্থনৈতিক সঙ্কট দ্রুত কাটিয়ে উঠছে দক্ষিণ কোরিয়ার প্রত্যয়ী জনগণ।" নগরীর হোটেল ওয়েস্টিনে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ সেশনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ১৫ জন লেবার অ্যাটাশে অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সেশনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশিসহ কম সংখ্যক বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে জানিয়ে নাসির এরশাদ বলেন, "আমার সঙ্গে কর্মকর্তাদের আলাপ-আলোচনা থেকে আমি আপনাদের বলতে পারি যে দক্ষিণ কোরিয়া আগামী বছর থেকে আরও বেশি বিদেশি শ্রমিক নেবে। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা হবে অনেক বেশি।" ২০০৭ সালে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ২০০৮ সালের জুন মাস থেকে প্রতি বছর পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার কথা দক্ষিণ কোরিয়ার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছে। যার মধ্যে ১,৫২১ জন নিয়োগ পায় ২০০৮ সালে। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস কর্মকর্তাদের প্রবাসী শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। তিনি বলেন, রাষ্ট্রদূতদের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক সকল বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কাজ করতে হবে। "বিদেশে বাংলাদেশ মিশনের বিভিন্ন উইংয়ের মধ্যে সমন্বয়হীনতা এবং কারো কারো স্বাধীনভাবে কাজ করার প্রবণতার কারণে সা