বগুড়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন। তারা হলেন- স্কোয়াড্রন লিডার জাহান ও জামিল। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১২টায় জেলা শহরের কাছে এরুলিয়ায় অবস্থিত বগুড়া ফ্লাইং ইন্সট্রাকটরস স্কুলের রানওয়ের পাশে বিমান বাহিনীর পিটি-৬ বিমানটি দুর্ঘটনায় পড়ে।
খবর পেয়ে বগুড়া দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনার কারণ জানাতে সাংবাদিকদের কাছে অপারগতা প্রকাশ করেছেন বিমানবাহিনীর কর্মকর্তারা। তবে, যান্ত্রিক ত্র"টির কারণে পাইলট অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনীর বগুড়ার স্টেশন অফিসার শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরুলিয়া থেকে বিমানটি উড্ডয়নের কিছু সময় পর অবতরণ করতে গিয়ে উল্টে যায়।"
নাম না প্রকাশের শর্তে দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, বিমানটিতে কোনও আগুন লাগেনি। তবে বিস্ফোরণের আশঙ্কায় তারাসহ বিমানবাহিনীর নিজস্ব ইউনিট দুর্ঘটনার পর থেকেই প্রস্তুত ছিল। বিমানটির আশেপাশে ও ফুয়েল ট্যাঙ্কে ফোম
bdnews24