২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬ এর মধ্যে সোনাদিয়া বন্দরে কাজ শুরুর আশা নৌমন্ত্রীর

আগামী ২০১৬ সালের মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের কাজ শুরু করার আশা প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 06:22 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১৬ সালের মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের কাজ শুরু করার আশা প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "আগামী ২০১৬ সালের মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে বলে আশা প্রকাশ করছি।" বন্দর ভবনে বৈঠকে মন্ত্রী আরও বলেন, "চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। যে কোনও মূল্যে এটাকে সচল রেখে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।" সকাল ১০টায় শুরু হওয়া ওই বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ বৈঠকের পর শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন শাজাহান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১২০০ ঘ.