২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শ্রমিকদের তিন ঘণ্টা সড়ক অবরোধ

শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বুধবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ফেব্রিক্সের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়। আহত শ্রমিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

মানিকগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বুধবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ফেব্রিক্সের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়। আহত শ্রমিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকেরা কারখানা সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ৫ টি যানবাহন ভাংচুর করে। এর ফলে মহাসড়কের ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঘিওর উপজেলার পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন জকির মধ্যস্থতায় সন্ধ্যা ৬টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে ঘিওর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কুদরত-ই-খুদাসহ অন্তত ১০ শ্রমিক আহত হয়। ওসি বলেন, ঘিওর উপজেলার চেয়ারম্যান আফজাল হোসেন জকি শ্রমিকদের বিষয়টি মীমাংশার আশ্বাস দিলে সন্ধ্যায় তারা অবরোধ তুলে নেয়। ররকারখানাটি বন্ধ ঘোষণা না করেই কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে শ্রমিক ছাঁটাই করতে থাকে। নিয়ম অনুযায়ী শ্রমিকরা ছাঁটাইয়ের আগে তিন মাসের বেতন দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.