ফরিদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক পরিবহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডিত জসীম উদ্দিনের (৩০) বাড়ি যশোরের চাঁদপুর গ্রামে।
জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সিরাজুল ইসলাম বুধবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২২ ফেব্র"য়ারি দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে র্যাব ২৬ বোতল ফেন্সিডিলসহ জসীমকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় একইদিন ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24