২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর ও বাড্ডায় দুই যুবক খুন

রাজধানীত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে শাহআলী এবং বাড্ডা থানা এলাকায় দু'জন খুন হয়েছে। নিহতদের মধ্যে মাসুদুর রহমান ওরফে ঘটি বাবু (৩৮) একজন সন্ত্রাসী এবং অভিজিত বিশ্বাস (২৪) ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারি বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে শাহআলী এবং বাড্ডা থানা এলাকায় দু'জন খুন হয়েছে। নিহতদের মধ্যে মাসুদুর রহমান ওরফে ঘটি বাবু (৩৮) একজন সন্ত্রাসী এবং অভিজিত বিশ্বাস (২৪) ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারি বলে পুলিশ জানিয়েছে। শাহআলী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মিরপুর এফ ব্লকের ৬ নম্বর সড়কের ২০ নম্বর বাসার সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুলির ক্ষতচিহ্ন রয়েছে। তিনি বলেন, পরে স্থানীয় লোকজন জানায় নিহত যুবকের নাম মাসুদর রহমান ওরফে ঘটি বাবু। তার বিরুদ্ধে আফতাব এবং শান্ত হত্যা মামলা রয়েছে। তাকে রাত ৮ টার পর যে কোনো সময় হত্যা করা হয়ে থাকতে পারে। আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলা ছাড়াও ঘটি বাবু অস্ত্র কনাবেচার সঙ্গে জড়িত ছিল। ঘটি বাবুর বাসা মিরপুর ১ নম্বর সেকশনের ৩ নম্বর সড়কে। গত ১৯ অক্টোবর সে বাসা থেকে বের হয়ে যায়। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বাসার লোকজনের সঙ্গে মোবাইলে তার যোগাযোগ হয়েছিল। এদিকে বাড্ডা থানা পুলিশ বুধবার সকাল পৌনে ৭টার দিকে মধ্যবাড্ডার লিং রোডে কুমিল্লাপাড়ায় ঢোকার গলির মুখে ছুরিকাহত এক যুবককে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বুকের বাম দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাড্ডা থানার উপপরিদর্শক মো. মোসাব্বিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে এই যুবককে অজ্ঞাত হিসাবে উদ্ধার করা হয়। পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে হাসপাতালে এসে তাকে সনাক্ত করে। তার নাম অভিজিত বিশ্বাস। পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধারের সময় অভিজিত জীবিত ছিল। তবে সে কোনো কথা বলতে পারেনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। কপোতাক্ষ প্রপার্টি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান 'ত্রিধারা' নামে ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারি অভিজিত বিশ্বাস গুলশানের ১৮ নম্বর সড়কের ১৮ নম্বর ভবনের অফিসেই থাকতো। মঙ্গলবার রাতে বাড্ডায় তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাসায় যাওয়ার কথা ছিল। অফিস থেকে ঘটনাস্থ'লের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। মো. মোসাব্বিরুল হক বলেন, কর্মকর্তার বাসায় যাওয়ার সময় অভিজিত কোনো ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন না পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮০৮ ঘ.