ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫১৮ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা বিমানটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।
হজযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
এবার বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৬৩৪ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার ৪৩ জন; বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়।
হজযাত্রীদের মধ্যে ৩৮ হাজার ৬৩৪ জনকে বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ২০ হাজার জনকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে নিয়ে যাওয়া হবে।
হজ ফ্লাইটের উদ্বোধন শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, "হজযাত্রীদের আনা নেওয়ায় কোনও ধরনের অসুবিধা হবে না। আমরা ইতোমধ্যে একটি বোয়িং ভাড়া করেছি। আরও দুটি উড়োজাহাজ ভাড়ার চুক্তি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সেগুলো আসবে।"
তিনি জানান, বুধবার বিকালে বাংলাদেশ বিমানের নিজস্ব উড়োজাহাজ ডিসি-১০ হজযাত্রীদের নিয়ে রওনা হবে। এছাড়া রাতে জেদ্দাগামী নির্ধারিত ফ্লাইটেও কিছু হজযাত্রী পাঠানো হবে।
এদিকে এবার হজ গাইডদের অনেকেরই অভিজ্ঞতা নেই বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে হজযাত্রীরাও শঙ্কার মধ্যে রয়েছে।
প্রথম ফ্লাইটে হজ করতে যাওয়া মো. আলী আজম নামে একজন উড়োজাহাজে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, "আমার গাইড বলেছে, আগে কখনও হজ গাইড হওয়ার অভিজ্ঞতা তার নেই। তাই সেখানে কী হয়, না হয়
bdnews24