ঢাকা, অক্টোবর ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যারিস্টার সিরাজুল হককে সভাপতি এবং পিএস চুন্নুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
গত ১৬ অক্টোবর ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: উপদেষ্টামণ্ডলী-গামা আব্দুল কাদির, ড. বোরহান উদ্দিন, ড. মাসুদুল হক, সহ-সভাপতি- রবীন বণিক, গাজী কামরুল হুসাইন নীলু, গাউসুল আলম শাহজাদা, যুগ্ম সম্পাদক-গিয়াস উদ্দিন মোল্লা, ইফতেখার উদ্দীন ইফতু, কোষাধ্যক্ষ-এম আর খান সুমন, সাংগঠনিক সম্পাদক-মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক- ইমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক-বিলকিস জাহান, প্রচার সম্পাদক-লিয়াকত আলী লিটন, প্রকাশনা সম্পাদক-উত্তম বসাক, আপ্যায়ন সম্পাদক মনসুরুর রহমান, দপ্তর সম্পাদক-আব্দুল বারেক, কার্যকরী সদস্য-নুরুল আজাদ, শাহ আলম সৈয়দ, ড. এজাজ আল মামুন, ড. অরবিন্দ সাহা, ড. রতন লাল কুন্ডু, জহিরুল ইসলাম মহসীন, সাদেকুর রহমান, হারুন অর রশীদ, কিশোর দাশ, আনোয়ার হোসেন, আরিফ খান, মামুন মিয়া ও আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২১০ঘ.
bdnews24