২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফা-র ওপর গুরুত্ব দিলেন মার্কিন কর্মকর্তা

সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলানি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে তার দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) স্বাক্ষরের ব্যাপারে আবারো গুরুত্ব আরোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলানি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে তার দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) স্বাক্ষরের ব্যাপারে আবারো গুরুত্ব আরোপ করেছেন। সোমবার তিনি বলেন, "টিফা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের ওপর নির্ভর করছে।" সচিবালয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকের পর ডিলানি সাংবাদিকদের বলেন, "আমি আরও বলেছি যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি টিফা সত্যিই আমাদের জন্য একটি ভালো বিষয়।" "দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ যথেষ্ট ভালো বলে আমরা মনে করি---বছরে কয়েক বিলিয়ন ডলার। "এটা আরো অনেক বাড়ানো যেতে পারে এবং টিফা হতে পারে তা করার একটি উপায়। টিফা চুক্তি সইয়ের বিষয়টি বাংলাদেশে একটি বিতর্কিত ইস্যু। যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা চুক্তিতে স্বাক্ষর করলে বাণিজ্য উদারীকরণ বিষয়ক বহুপাক্ষিক আলোচনায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো ফোরামগুলোতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে অনেক বিশেষজ্ঞের আশঙ্কা। মাইকেল জে. ডিলেনি রোববার রাতে ঢাকায় এসেছেন। গত বছর বাংলাদেশ তৈরি পোশাক ও চিংড়িসহ তিন বিলিয়ন মার্কিন ডলারের পণ্যসামগ্রী যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যসামগ্রী। ডিলানি বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশের এক নম্বর বাণিজ্য অংশীদার হলেও বাণিজ্য ও বিনিয়োগ স