২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতীয় ভুখন্ডে ঢুকে পড়ায় সোমবার ভোরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুলতানপুর এলাকাবাসী বাংলাদেশি এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে বিডিআর। নিহত রফিকুল ইসলাম (৩৮) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের কায়েস মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ভুখন্ডে ঢুকে পড়ায় সোমবার ভোরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুলতানপুর এলাকাবাসী বাংলাদেশি এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে বিডিআর। নিহত রফিকুল ইসলাম (৩৮) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের কায়েস মিয়ার ছেলে। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর পাঁচটার দিকে চকপাড়া সীমান্তের ১৮৩/২ এফ নম্বর পিলারের কাছ দিয়ে রফিক ভারতের সুলতানপুর এলাকায় ঢুকে পড়েন। পরে তাকে পিটিয়ে হত্যা করে সুলতানপুরের লোকজন। রফিক কেন ভারতে ঢুকেছেন এবং তাকে কেনই বা পিটিয়ে হত্যা করা হল সে ব্যাপারে বিডিআর কর্মকর্তা কিছু জানাননি। তবে লে. কর্নেল জায়েদ জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৯ ঘ.