২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড মোড়ে সোমবার সকালে পণ্যবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। নিহতরা হলেন- জাভেদ হোসেন (২৮) ও মানিক হাওলাদার (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড মোড়ে সোমবার সকালে পণ্যবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। নিহতরা হলেন- জাভেদ হোসেন (২৮) ও মানিক হাওলাদার (৩০)। আহত লোকমান হোসেন (৩০), কবীর হোসেন (৩৪) ও অটো রিকশা চালক আবদুস সোবহানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই অটো রিকশায় ছিলেন। চমেক পুলিশ ফাঁড়ির হাবিলদার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে পতেঙ্গা সমুদ্র উপকূল থেকে মাছ ধরে সিএনজি অটো রিকশায় করে আসার সময় নিমতলা বিশ্বরোড মোড়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মাছ ব্যবসায়ী নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহানা আক্তার জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি /এএল/এইচএ/১৭৫৫ ঘ.