২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ শাখা গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার শিব রঞ্জন সাহার (৩০) লাশ রোববার উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, তিনদিন আগে শিব রঞ্জন নিখোঁজ হন। রোববার সকালে উপজেলার বানাদাখালী গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে পুলিশ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার বাড়ি ঝালকাটি জেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ শাখা গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার শিব রঞ্জন সাহার (৩০) লাশ রোববার উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, তিনদিন আগে শিব রঞ্জন নিখোঁজ হন। রোববার সকালে উপজেলার বানাদাখালী গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে পুলিশ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার বাড়ি ঝালকাটি জেলায়। দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর শিব রঞ্জনের লাশ মাথাভাঙ্গা নদীতে ভাসিয়ে দেয় বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি মো. আলী আজম। তিনি জানান, শিব রঞ্জন মুন্সিগঞ্জে একটি মেসে থেকে গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি জানান, শিব রঞ্জনের পকেটে একটি মোবাইল ফোন ছিল। এর সিম অন্যে ফোনে ঢুকিয়ে কল দিলে গ্রামীণ ব্যাংকের মুন্সিগঞ্জ শাখার একজন ধরেন। পরে ব্যাংকের লোকজন এসে লাশ সনাক্ত করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.