২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় জামিন পেলেন গয়েশ্বর

দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তার আবেদনে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি আবদুর রাজ্জাকের বেঞ্চ গয়েশ্বরকে জামিন দেয়। এ মামলায় আত্মসমর্পণের পর গত ১২ অক্টোবর গয়েশ্বরকে কারাগারে পাঠায় বিচারিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তার আবেদনে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি আবদুর রাজ্জাকের বেঞ্চ গয়েশ্বরকে জামিন দেয়। এ মামলায় আত্মসমর্পণের পর গত ১২ অক্টোবর গয়েশ্বরকে কারাগারে পাঠায় বিচারিক আদালত। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিনের পাশাপাশি কেন গয়েশ্বরকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেছে। আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানিতে অংশ নেন বিচারপতি টিএইচ খান ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগে গত ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন রমনা থানায় মামলাটি করে। গয়েশ্বর সোমবার আদালতে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ এএনএম বশিরউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বলেন, "যেহেতু গত ১৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাক ৮ সপ্তাহের মধ্যে তাকে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু অভিযুক্ত ৮ সপ্তাহ পার হওয়ার একদিন পরে আজ (সোমবার) আত্মসমর্পণ করেছেন। তাই হাইকোর্টের ওই আদেশকে নিু আদালত হিসেবে মান্য করার জন্য তার জামিন আবেদন নাকচ করা হলো।" গত ৯ মার্চ গয়েশ্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে হাইকোর্ট তাকে এ মামলার অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করে। এরপর ৫ জুলাই এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৫২৮ ঘ.