২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগে যোগ দিলেন রাজশাহীর ১২ কাউন্সিলর

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়রসহ ১২ জন ওয়ার্ড কাউন্সিলর ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়রসহ ১২ জন ওয়ার্ড কাউন্সিলর ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরা হলেন প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর মেরাজ উদ্দিন, সিরাজ উদ্দিন আহমেদ মানিক, মোহাম্মদ টুটুল, নিজাম উল আজিম, জাহাঙ্গীর আলম আলমগীর, আকবর হোসেন, জাহিদ হোসেন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা হক, সুফিয়া ইসলাম, কোহিনুর চৌধুরী ও আনোয়ারা বেগম। শনিবার সন্ধ্যার পর নগরীর ভূবন মোহনপার্কে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগ দেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন। নতুন যোগ দেওয়াদের মধ্যে জাহাঙ্গীর আলম আলমগীর, মোহাম্মদ টুটুল, নিজাম উল আজিম ও জাহিদ হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে এবং শরিফুল ইসলাম বাবু ছাত্রজীবন থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অন্যরা সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০২২ ঘ.